• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চৌহালীতে গণঅধিকার পরিষদ নেতার নির্বাচনী প্রচারণা সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা এনসিপির প্রচেষ্টায় স্থায়ী হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চৌহালী বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে চৌহালীতে   কৃষক দলের বিক্ষোভ নাগরপুরে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপণ বন্ধের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় গ্রেফতার

Reporter Name / ৪৪৯ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাতে তাকে গ্রেফতারের কথা জানায় রাজধানীর তেজগাঁও থানা।

গ্রেফতারের পর এই সন্ত্রাসী এখন রাজধানীর তেজগাঁও থানায় রয়েছেন। এখান থেকে রাতে তাকে চট্টগ্রাম নেয়া হতে পারে।

সিএমপি সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ধরতে গত কয়েকদিন ধরে সিএমপির একটি বিশেষ টিমও ঢাকায় অবস্থান করছিল।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরীর বায়েজিদ, অক্সিজেন, চান্দগাঁও এলাকায় পরিচিত ছোট সাজ্জাদ হিসেবে পরিচিত। তিনি বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী।

ছোট সাজ্জাদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। চাঁদার জন্য বিভিন্ন ভবনে প্রকাশ্যে অস্ত্রবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে।

গত বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেফতার করেছিল। পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন।

চব্বিশের ২১ অক্টোবর বিকেলে নগরীর চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় দোকানে বসে চা পানের সময় কালো রঙের একটি গাড়িতে করে গিয়ে তাহসিন নামে এক যুবককে গুলি করে খুন করা হয়। ওই ঘটনায় চান্দগাঁও থানায় তাহসিনের বাবার করা মামলায় ছোট সাজ্জাদকে প্রধান আসামি করা হয়েছে।

সর্বশেষ গত বছরের ৪ ডিসেম্বর নগরীর অক্সিজেন এলাকায় ছোট সাজ্জাদকে পুলিশ ধরতে গেলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান তিনি।

গত জানুয়ারিতে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে পেটানোর হুমকি দেন ছোট সাজ্জাদ। এরপর তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!