• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আতাউর রহমান চৌহালীতে অগ্নিকাণ্ডে কৃষকের গরু বাছুর ঘর পুড়ে ছাই

চৌহালীতে অগ্নিকাণ্ডে কৃষকের গরু বাছুর ঘর পুড়ে ছাই

Reporter Name / ২৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সবুজ মিয়া,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ির একটি ঘর ও একটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেন।

বুধবার গভীর রাতে উপজেলার খাষকাউলিয়া মিয়া পাড়া গ্রামের কৃষক সোলেমান মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন টাইগার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিদ্যুতিক শর্টসার্কিট ও কয়েল থেকে প্রথমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়। এরপর আগুন ছড়িয়ে পড়লে দ্রুত সময়ের মধ্যে একটি ঘর ও একটি গরু পুড়ে যায়। এর মধ্যে ফায়ার সার্ভিস আসলেও রাস্তা যথেষ্ট প্রশস্ত না হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

কৃষক সোলেমান মিয়া জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

নাগরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, এ অগ্নিকাণ্ডের খবর শুনেই সেখানে আমাদের টিম রওনা করে। তবে সেখানে রাস্তাটি বেশ সরু। রাস্তার দুপাশে গাছের নিচু ডালপালা থাকায় আমরা ঘটনাস্থলে গাড়ি নিয়ে পৌঁছাতে পারিনি। পরে হেঁটে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণ করেছেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নূরুল আমিন ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১৬ হাজার টাকা,২ বান্ডিল ঢেউ টিন, শুকনো খাবার ও কম্বল সহায়তা প্রদান করেন । এছাড়া আজ সকালে শিক্ষক দম্পতির বাড়িতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে আর্থিক কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!