• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সিরাজগঞ্জের চৌহালীর খাষপুখুরিয়া ইউনিয়নে ১৬৭ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চৌহালীতে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার

চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ১৭১ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ সবুজ মিয়া প্রতিনিধি চৌহালী (সিরাজগন্জ )

সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার( ১ সেপ্টেম্বর) টানা বৃষ্টি উপেক্ষা করে সকাল সাড়ে ১১ টার সময় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে চৌহালী উপজেলা বিএনপি’র আয়োজনে কাঁঠাল বাগান চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম তার বক্তব্যের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি দলের
প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
 
উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 এছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!