• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সিরাজগঞ্জের চৌহালীর খাষপুখুরিয়া ইউনিয়নে ১৬৭ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চৌহালীতে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯০৫

Reporter Name / ২৭০৪ Time View
Update : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯০৫

দেশজুড়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাড়ালো ৩৯৮ জনের। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি ২৯০৫ জন। মোট ডেঙ্গু আক্রান্ত ৮৫ হাজার ৪১১ জন, সুস্থ ৭৫ হাজার ২৮০ জন।

এর আগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৭ জনে। এছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৩২ জন। এতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৫০৬ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৮৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৪২৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৮২ হাজার ৫০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪১ হাজার ৭০৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৪০ হাজার ৮০২ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ২৮৯ জন। ঢাকায় ৩৬ হাজার ৯৮১ এবং ঢাকার বাইরে ৩৫ হাজার ৩০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!