• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জের চৌহালীর খাষপুখুরিয়া ইউনিয়নে ১৬৭ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চৌহালীতে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন

সিরাজগঞ্জের চৌহালীর খাষপুখুরিয়া ইউনিয়নে ১৬৭ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সবুজ মিয়া , চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বন্যা, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও সম্বলহীন ১৬৭ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর প্রকল্পের আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের কোদালিয়া বাজার কার্যালয় থেকে এসব চাল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো, আমিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী(ট্র্যাক) মো. রিয়াজ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ইউপি সচিব মো. জুয়েল রানা, বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম মকদম, ইউপি উদ্যোক্তা রাসেদুল ইসলাম, ইউপি সদস্য মো. মজনু মিয়া, সাবেক সেনা সদস্য মো. মাইন উদ্দিন, মো. জব্বার মাস্টার, গ্রাম পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সুষ্ঠু ও জবাবদিহিমূলক পরিবেশে চাল বিতরণ হওয়ায় উপকারভোগী অসহায় ও সম্বলহীন পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!