• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আতাউর রহমান চৌহালীতে অগ্নিকাণ্ডে কৃষকের গরু বাছুর ঘর পুড়ে ছাই

চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

Reporter Name / ১১৩৩ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি:

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে র‌্যালী শেষ হয়। এছাড়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চৌহালী উপজেলা প্রাশাসনের আয়োজনে ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহযোগীতায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলার পরিষদ চত্ত্বরে মহড়া অনুষ্ঠিত হয়।

পরে প্রধান অতিথি হয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোস্তাফিজুর রহমান উপজেলা পরিষদ সভাকক্ষে বক্তব্য রাখেন।

এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: এবিএম কাউছার, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার,সমাজসেবা অফিসার মামুনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আসিফ,পরিসংখ্যানের অতিরিক্ত দায়িত্ব অফিসার মো: সোহেল রানা, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু,প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান, প্রাণী সম্পাসারন অফিসার ডা: জান্নাতি,তথ্য আপা প্রকল্পের তামান্না হক ও হাবিবুর রহমান সহ অন্যরা। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় জনগণের সুদীর্ঘ অনুশীলন, অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তা আধুনিক তথ্য প্রযুক্তির সাথে সমন্বয় করে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তুলতে হবে

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!