• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আতাউর রহমান চৌহালীতে অগ্নিকাণ্ডে কৃষকের গরু বাছুর ঘর পুড়ে ছাই

সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালংকার ও মালামল লুট

Reporter Name / ৩৩১ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

ডেক্স রিপোর্টঃ
সাভারে ইতিহাস পরিবহন নামে একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা যাত্রীদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেন ডাকাত দল। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে সাভার মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- বাসের চালক রজব আলী (৩০) ও বাসের সহকারী এমদাদুল হক (৪০)।

অভিযোগ সূত্রে জানা যায়, বিকেলে ঢাকা- আরিচা মহাসড়কে কর্ণপাড়া ব্রীজের সামনে আসলে গাড়ি চলমান অবস্থায় বাসে থাকা যাত্রীদের কয়েক জন ব্যক্তি দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণসহ আরও মূল্যবান জিনিস পত্র জোরপূর্বক ছিনিয়ে নেন ডাকাতরা। পরে ডাকাতরা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় বাস থামিয়ে নেমে যান।

বাসযাত্রী সুমন সরকার জানান, আমি চন্দ্রা থেকে বাসে উঠেছি। পরে বাসটি সাভারে এসে পৌঁছালেন উলাইল থেকে কয়েকজন ব্যক্তি ছুরি দিয়ে বাস যাত্রীদের জিম্মি করে। এ সময় আমার কাছে থাকা ৩৫ হাজার টাকা ডাকাতরা নিয়ে নেন। এছাড়াও বাসে থাকা অন্যান্য যাত্রীর স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেন বলে জানান তিনি।

ইতিহাস বাসের চালক রজব আলী বলেন,বাসে কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের থেকে মালামাল ও নগদ টাকা লুট করে নেন। পরে যাত্রীরা গাড়ি ভাঙচুর চালায়। এসময় আমি ও বাসের সহকারী এমদাদুল সড়কের পাশে লুকিয়ে থাকি বলে জানান তিনি।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছে। এটা নিয়ে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। আমরা আশাবাদী অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবো পারবো বলে জানান তিনি।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!