• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আতাউর রহমান চৌহালীতে অগ্নিকাণ্ডে কৃষকের গরু বাছুর ঘর পুড়ে ছাই

চৌহালীতে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা

Reporter Name / ৩৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে অর্থদণ্ড ও অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৬ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার দক্ষিণ খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া ঘাটসহ আশপাশের তিনটি স্থানে এ অভিযান পরিচালনা করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

“বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের মধ্যে কুর্কি কলেজপাড়া গ্রামের আব্দুল আলীম (৫০), খাষপুকুরিয়া উত্তরপাড়া গ্রামের মো. আব্দুল মান্নান (৪২) ও পার্শ্ববর্তী নগরপুর উপজেলার বনগ্রাম গ্রামের আরিফুল ইসলাম (৩২) সনাক্ত করা হয়।

তাদের বিরুদ্ধে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ১৫(১) ধারা অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। অনাদায়ে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপরাধীরা তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার প্রতিশ্রুতি দেয়। মোবাইল কোর্ট পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করে, যেখানে উপ-পরিদর্শক আবদুল ছাদেক দেওয়ান ও তার দল উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!