• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আতাউর রহমান চৌহালীতে অগ্নিকাণ্ডে কৃষকের গরু বাছুর ঘর পুড়ে ছাই চৌহালীতে মুহূর্তেই তলিয়ে যাচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি সাভারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী ছাত্রদল নেতা পলাতক চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ

সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা

Reporter Name / ১০৬৫ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

সাভার (ঢাকা) প্রতিনিধি:
সাভার উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংশোধনের কাজে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার পরও আবেদনকারীদের বারবার ঘুরতে হচ্ছে অফিসে। অনেকে অভিযোগ করেছেন, “কাগজে সমস্যা” বা “সার্ভার নেই” অজুহাতে তাদের হয়রানি করা হচ্ছে নিয়মিতভাবেই।

অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন এর তত্ত্বাবধানে প্রতিদিন অসংখ্য মানুষ সেবা নিতে এলেও, অধিকাংশই ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। বিশেষ করে নতুন ভোটার আবেদন ও এনআইডি সংশোধনের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও গড়িমসি এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।

একজন ভুক্তভোগী জানান,

> “আমার সব কাগজ ঠিক আছে—জন্মসনদ, ঠিকানার প্রমাণ, এমনকি আগের এনআইডির কপিও দিয়েছি। তবুও অফিসে গিয়ে একদিন বলে ‘কাগজে ভুল’, আবার অন্যদিন বলে ‘সার্ভার নাই’। এভাবে সপ্তাহ পার হয়ে যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না।”

আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন,

> “গ্রামে মানুষ দিনমজুরি করে, সারাদিন কাজ ছেড়ে অফিসে আসে, অথচ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সেবা পায় না। এটা মানুষের সঙ্গে অন্যায়।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনেক আবেদনকারী অনলাইনে ফরম পূরণ ও প্রয়োজনীয় ডকুমেন্টসহ হাজির হলেও অফিসের ভেতরে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা বা কাউন্টার ব্যবস্থাপনা নেই। ফলে লাইনে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেকে ফিরে যাচ্ছেন।

এ ব্যাপারে নির্বাচন অফিসার সাইফুদ্দিন এর বক্তব্য পাওয়া যায়নি।
তবে স্থানীয় সচেতন মহল মনে করছে, নির্বাচন অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে সাধারণ মানুষ এভাবেই হয়রানির শিকার হতে থাকবে।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে সাভার উপজেলা নির্বাচন অফিসে নাগরিকরা তাদের আইনগত অধিকার অনুযায়ী যথাযথ সেবা পেতে পারেন।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!