• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে মুহূর্তেই তলিয়ে যাচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি সাভারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী ছাত্রদল নেতা পলাতক চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চৌহালীতে গণঅধিকার পরিষদ নেতার নির্বাচনী প্রচারণা সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা এনসিপির প্রচেষ্টায় স্থায়ী হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস

চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ

Reporter Name / ২৬৮ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে ৩৫ জন উপকারভোগীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ও হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে ব্র্যাক চৌহালী শাখা হলরুমে এ প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ব্র্যাক চৌহালী সদর শাখার ব্যবস্থাপক আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) ইন্দ্রজিৎ কুমার পাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্প্রদ অফিসার মোঃ শাহ আলম,
চৌহালী এলাকা ব্যবস্থাপক মো. ইমরান হোসেন, ব্র্যাক কর্মকর্তা মো. আবু দাউদ, লিড জেনারেশন কর্মকর্তা সুশান্ত কুমার, চৌহালী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান, সম্পাদক আঃ লতিফ সহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে ৩৫ জন উপকারভোগীর প্রত্যেককে ১০টি করে হাঁসের বাচ্চা প্রদান করা হয়। পাশাপাশি হাঁস পালন, পরিচর্যা ও রোগ প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে হাঁসের বাচ্চা তুলে দেন। এ সময় ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী, সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য হাঁস পালন আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। ব্র্যাকের এ ধরনের উদ্যোগ উপকারভোগীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা সহ গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!