• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান সাংবাদিক মির্জা শহিদুল চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার মোটরসাইকেল শোডাউন চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সিরাজগঞ্জের চৌহালীর খাষপুখুরিয়া ইউনিয়নে ১৬৭ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চৌহালীতে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান সাংবাদিক মির্জা শহিদুল

Reporter Name / ৯৫ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭  বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় সমর্থন প্রত্যাশা করে আনুষ্ঠানিকভাবে ফরম জমা দিয়েছেন তিনি।
সম্প্রতি বিএনপির সংশ্লিষ্ট দলীয় দায়িত্বশীলদের কাছে তিনি এ ফরম জমা দেন। বাঘুটিয়া ইউনিয়নের উন্নয়ন, জনসেবা এবং এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।
সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টেলিভিশনে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এলাকার মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে জনকল্যাণমূলক কাজ করা এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার মধ্য দিয়ে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ও যোগাযোগব্যবস্থার অগ্রগতিতে বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়েছেন তিনি। বিশেষ করে তরুণ সমাজকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করেছেন। তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করার বিষয়ে তাঁর আগ্রহ রয়েছে। এলাকার তরুণদের মাঠমুখী করতে এবং নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরিতে তিনি বিভিন্ন সময় উদ্যোগ ও সহযোগিতা করেছেন। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্থানীয় তরুণদের একটি অংশের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
এ ছাড়া মসজিদ-মাদ্রাসার উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তিনি বিভিন্ন সময়ে সহযোগিতা করে আসছেন। এলাকার শিক্ষা, সামাজিক সম্প্রীতি, ধর্মীয় প্রতিষ্ঠান এবং অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশাও রয়েছে তাঁর।
রাজনৈতিক জীবনেও মির্জা শহিদুল ইসলামের সম্পৃক্ততা দীর্ঘদিনের। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তিনি চৌহালী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা ও উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করতে গিয়ে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মেশার সুযোগ হয়েছে আমার। সংবাদ সংগ্রহের কাজে ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছুটে বেড়িয়েছি। ফলে এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা এবং কোথায় কী ধরনের উন্নয়ন প্রয়োজন, সে বিষয়ে আমার যথেষ্ট ধারণা রয়েছে।
দল যদি আমাকে সমর্থন দেয় এবং জনগণ যদি তাঁদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে ইনশাআল্লাহ অতীতের চেয়ে আরও বেশি গুরুত্ব দিয়ে বাঘুটিয়া ইউনিয়নের রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, কলেজ, ব্রিজ-কালভার্টসহ সব ধরনের অবকাঠামোগত উন্নয়নে কাজ করব। পাশাপাশি ইউনিয়ন পরিষদের সব ধরনের নাগরিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমার লক্ষ্য হবে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা করা। জনগণের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে বাঘুটিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!