• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আতাউর রহমান চৌহালীতে অগ্নিকাণ্ডে কৃষকের গরু বাছুর ঘর পুড়ে ছাই

নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ

Reporter Name / ১১৫৮ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

 নিউজ ডেক্সঃ

 নাগরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ।

জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা পশ্চিমে লিফলেট বিতরণ করা হয়েছে। এতে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালামের নেতৃত্বে নাগরপুর থেকে ভাড়রা পশ্চিম শাখায় এ কার্যক্রম শুরু হয়। পরে ভাড়রা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রত্যন্ত এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এসময় ভাড়রা ইউনিয়ন পশ্চিম শাখার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ: ওয়াব মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লা,ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর সরকার, বিএনপি নেতা মনিরুল বারি তালুকদার, চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: কাদের মোল্লা,যুব দলের সভাপতি মো: আরমান হোসেন হাবিব,ভাড়রা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান মেম্বার, চৌহালী উপজেলা যুবদলের সাংগঠনিক শহীদুল ইসলাম শাপলা ও যুবদলের দপ্তর রুবেল মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সময় দেলদুয়ার ও নাগরপুরের শিক্ষা, চিকিৎসাসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এম এ ছালাম । তিনি বিশ্বাস ব্যক্ত করেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ পুনরায় গণতন্ত্র, উন্নয়ন ও কল্যাণের পথে এগিয়ে যাবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোডাউন, উঠান বৈঠকসহ নানা কর্মসূচিও পালন করা হচ্ছে।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!