• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চৌহালীতে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সবুজ মিয়া,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪৬ নং বৈন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. আ: আল-মাহমুদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর ) ৪৬ নংবৈন্যা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুর রউফ এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল মোন্নাফ খান।
অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মো: আব্দুল মজিদ মিয়া, শিক্ষক লুৎফর রহমান, মশিউর রহমান, মোকাদ্দেস আলী,সাহেব আলী, মির্জা আব্দুল হালিম মাষ্টার, রাশেদুল ইসলাম রাশেদ, ফিরোজ শাহ, সরোয়ার হোসেন ও মিলন মাষ্টার প্রমুখ।

৪৬নং বৈন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে  দীর্ঘ ২০ বছর শিক্ষকতা করেছেন, ওনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। 

আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো.আল-মাহমুদ , সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!