• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চৌহালীতে গণঅধিকার পরিষদ নেতার নির্বাচনী প্রচারণা সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা এনসিপির প্রচেষ্টায় স্থায়ী হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চৌহালী বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে চৌহালীতে   কৃষক দলের বিক্ষোভ নাগরপুরে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপণ বন্ধের দাবিতে মানববন্ধন

শিক্ষক নিবন্ধনে নারী কোটা: শহিদদের সঙ্গে নির্মম বিশ্বাসঘাতকতা

Reporter Name / ৩৮৪ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ
২০২৪ সালের জুলাইয়ে বহুল প্রতীক্ষিত অভ্যুত্থানের মাধ্যমে কোটা সংস্কার কার্যকর হলেও শিক্ষক নিবন্ধনে এখনো ৩০ শতাংশ নারী কোটা বহাল রয়েছে। এটি শুধু বিস্ময়কর নয়, বরং ২০২৪ সালের আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।

জুলাইয়ের অভ্যুত্থান হয়েছিল কোটা প্রথাকে চিরতরে কবর দেওয়ার জন্য। হাজারো ছাত্রজনতা রক্ত ঝরিয়েছিল, শহিদ হয়েছিল একটি বৈষম্যহীন, মেধাভিত্তিক নিয়োগব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। অথচ আজও শিক্ষক নিবন্ধনে নারী কোটা বহাল রাখা হয়েছে, যা শহিদদের আত্মত্যাগকে উপহাস করার শামিল। একদিকে কোটা সংস্কারের দাবি মেনে নেওয়া হলো, অন্যদিকে গোপনে তা টিকিয়ে রাখা হলো—এটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

বৈষম্যমূলক এই কোটা নীতির কারণে মেধাবী পুরুষ প্রার্থীরা প্রতিযোগিতার সুযোগ হারাচ্ছেন, যা ন্যায়সংগত নিয়োগ ব্যবস্থার মৌলিক চেতনাকে আঘাত করছে। আজকের সমাজে নারীরা শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছেন। তাহলে কেন এখনো বিশেষ সুবিধার প্রয়োজন? কেন মেধাকে যথাযথ মূল্যায়ন করা হবে না?

অনতিবিলম্বে শিক্ষক নিবন্ধনে নারী কোটা সম্পূর্ণ বাতিল করতে হবে। “এক দেশ, এক নীতি”—এই নীতির ভিত্তিতেই সমান সুযোগ নিশ্চিত করতে হবে। শহিদদের আত্মত্যাগের প্রতি অসম্মান জানিয়ে এ ধরনের বৈষম্য টিকিয়ে রাখা চলতে পারে না। সরকার যদি সত্যিকার অর্থে মেধার কদর করতে চায়, তবে অবিলম্বে নারী কোটা বিলুপ্ত করাই হবে একমাত্র ন্যায়সঙ্গত পদক্ষেপ।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!