• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আতাউর রহমান

চৌহালীতে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ সবুজ মিয়া চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ১৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের আওতায় এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে উপজেলার কোদালিয়া মৎস্য খামারে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ বি এম কায়সার, উপজেলা মৎস্য কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সহ-সভাপতি আনিসুর রহমান সিকদার, খাসপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, মৎস্য দপ্তরের সিনিয়র ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম শফি, থানা পুলিশের প্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ, স্থানীয় সচেতন মহল, গণমাধ্যমকর্মী ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্টরা জানান, পোনা মাছ অবমুক্ত করার ফলে উপজেলার বিভিন্ন জলাশয় ও পুকুরে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পরে উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে অবমুক্ত করার জন্য পোনা মাছ বিতরণ করা হয়।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!