• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আতাউর রহমান চৌহালীতে অগ্নিকাণ্ডে কৃষকের গরু বাছুর ঘর পুড়ে ছাই

চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সবুজ মিয়া, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪ নং উমারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রটি খাসপুখুরিয়া ইউনিয়নের কাঠালিয়া মৌজা থেকে সরিয়ে স্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডে স্থাপনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
মঙ্গলবার সকালে চৌহালী উপজেলা নির্বাচন অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যমুনা নদীবেষ্টিত ও যোগাযোগ বিচ্ছিন্ন উমারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বৃহদাশুরিয়া গ্রামের ভুক্তভোগী ভোটারদের দুর্ভোগের কথা তুলে ধরে কামরুল হাসান শাহিনের নেতৃত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়দের দাবি, উমারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান ভোটকেন্দ্রটি খাসপুখুরিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামে অবস্থিত। ফলে ওই ওয়ার্ডের ভোটারদের ভোট দিতে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় এবং নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উমারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভোটারদের যাতায়াতের সুবিধার্থে বর্তমান ভোটকেন্দ্রটি খাসপুখুরিয়া ইউনিয়ন থেকে সরিয়ে উমারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্থাপন করা প্রয়োজন। এতে ভোটারদের দুর্ভোগ কমার পাশাপাশি ভোটাধিকার প্রয়োগ আরও সহজ হবে।
এ সময় উমারপুর ইউনিয়ন পরিষদের ১, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোছা. ফুলিনা খাতুন, আব্দুল হাই মুন্সী, সাইদুর রহমান, শাহিন আলমসহ স্থানীয়রা বক্তব্য দেন।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পরে মানববন্ধন শেষে ভোটকেন্দ্রটি খাসপুখুরিয়া ইউনিয়ন থেকে সরিয়ে উমারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে স্থাপনের দাবিতে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে দাবি জানান এলাকাবাসী।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!