
সবুজ মিয়া, চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
আগামী দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৩নং ঘোরজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী তরুণ প্রজন্মের অহংকার ঘোড়জান মাটি ও মানুষের আইকন সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ আতাউর রহমান । তিনি দীর্ঘদিন এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখে জনগণের সাথে কাজ করে যাচ্ছে।
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি ঘোরজান ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সাথে গণসংযোগ, মতবিনিময় এবং উঠান বৈঠক শুরু করেছেন। একজন তরুণ ও শিক্ষিত প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝেও তাকে নিয়ে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা দেখা যাচ্ছে।
মোঃ আতাউর রহমান বলেন- আমি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের অবহেলিত মানুষের অধিকার, সুখ-দুঃখ এবং নানা সমস্যার কথা তুলে ধরে সার্বিক সহযোগীতা করার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ঘোরজান ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সরকারি সব সুযোগ- সুবিধা যেন প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বচ্ছতার সাথে পৌঁছায়, তা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। আমি ৩নং ঘোরজান ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করছি।
এলাকার স্থানীয় এক তরুণ ছাত্রদল নেতা মোঃ ইলিয়াস সানির সাথে কথা বলে জানা যায়, মোঃ আতাউর রহমান একজন তরুণ, কর্মঠ এবং পরিচ্ছন্ন ইমেজের মানুষ হওয়ায় সাধারণ মানুষের মাঝে তার একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ সমাজ তাকে এলাকার ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছে, যা ঘোরজান ইউনিয়নের মানুষের সকল দুঃখ লাগব হবে বলে এই ইউনিয়নের মানুষ আশা করে।