• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চৌহালীতে গণঅধিকার পরিষদ নেতার নির্বাচনী প্রচারণা সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা এনসিপির প্রচেষ্টায় স্থায়ী হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চৌহালী বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে চৌহালীতে   কৃষক দলের বিক্ষোভ নাগরপুরে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপণ বন্ধের দাবিতে মানববন্ধন

অবৈধভাবে মজুত করা ২১০ বস্তা ভিডাব্লিউবি’র সরকারি চাল জব্দ

Reporter Name / ১৪১৪ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় রবিবার দিবাগত রাত (১ জুন) রাত ৯:০০ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘোরজান ইউনিয়নের চর জাজুরিয়া গ্রামের শাহজাহন সর্দার, পিতা- আনোয়ার হোসেন খান এর বাড়ি, রস্তোম আলী, পিতা-গুল মোদন এর বাড়ি এবং জাহাঙ্গীর আলম পিতা- মৃত কুরবান আলী এর বাড়িতে রাত ৯:৩০ ঘটিকা হতে রাত ২:৩০ ঘটিকা পর্যন্ত অভিযান চালিয়ে ২১০ বস্তা, (প্রতি বস্তায় আনুমানিক ৩০ কেজি করে) চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের বাজার মূল্য আনুমানিক প্রায় ৩.৫০ লক্ষ টাকা। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত চালের বস্তার গায়ের প্রিন্ট দেখে নিশ্চিত হওয়া গিয়েছে যে, এই চাল মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডাব্লিউবি’র উপকারভোগীদের বিতরণের জন্য সদাশয় সরকার প্রেরণ করেছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত চাল মজুতকারীরা পালিয়ে যায়। মো. মোহাম্মদ আলী নামে একজনকে উক্ত ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের হেফাজতে নিয়ে যায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌহালী থানাকে নিয়মিত মামলা দায়ের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
অভিযানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক, (ওসি) তদন্ত মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পুলিশ ও আনসার বাহিনী সদস্যবৃন্দ।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!