• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সিরাজগঞ্জের চৌহালীর খাষপুখুরিয়া ইউনিয়নে ১৬৭ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চৌহালীতে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার

নাগরপুরে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপণ বন্ধের দাবিতে মানববন্ধন

Reporter Name / ২১০৭ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

নিউজ ডেক্সঃ
টাংগাইলের নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নের ভুমুরিয়া গন অধিকার পরিষদের উদ্যোগে ‘প্রকৃতি ও পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ উৎপাদন, বিপণন ও রোপণ বন্ধের দাবিতে মানবববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে ভুমুরিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গন অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো: খলিলুর রহমানের সঞ্চালনে মানববন্ধনে সভাপতিত্ব করেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহজালাল ।

এসময় বক্তব্য রাখেন গন অধিকার পরিষদের কার্যকরী সদস্য রমজান আলী ও সাবেক ইউপি সদস্য সুলতান প্রামাণিক প্রমুখ।
টাংগাইল গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো:শামীমুর রহমান সাগর বলেন, দ্রুত বর্ধনশীল এবং অভিযোজন ক্ষমতার কারণে ইউক্যালিপটাস অনেক দেশেই কাঠের গাছ হিসাবে জনপ্রিয়তা পেলেও এর রয়েছে নানা অভিযোগ ও বিপরীতমুখী প্রতিক্রিয়া। এই গাছের আবাসভূমি অস্ট্রেলিয়াতে একে অগ্নি সৃষ্টিকারী হিসাবে আখ্যা দেওয়া হয়। তাই সেখানে আবাসিক এলাকায় এবং ঘরবাড়ির কাছে এই গাছ কম লাগানো হয়। বিশ্বের বিভিন্ন দেশে ইউক্যালিপটাসের ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হওয়ায় সেখানকার কৃষিজমি, নদীর ধার ও নদী অববাহিকা ইত্যাদি স্থানে এ ধরনের বৃক্ষ রোপন নিষিদ্ধ করা হয়।
এসময়
বক্তারা বলেন, আমাদের দেশেও ইউক্যালিপটাসের বাগান/বনায়নের ফলে সরাসরি বেশ কিছু প্রভাব পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর পরিলক্ষিত হয়। যেমন- মাটি, পানি, জলবায়ু পরিবেশ ও প্রতিবেশ, মানব স্বাস্থ্য, পশুপাখি ও কীটপতঙ্গেও উপর প্রভাব। এসব বিদেশী গাছ আমাদের দেশীয় প্রজাতি ধ্বংসের পাশাপাশি মাটির উর্বরতা নষ্ট, প্রাণির অভয়াশ্রম নষ্ট, জীববৈচিত্র্য ধ্বংস, ভূগর্ভস্থ পানির স্তরের ক্রমাবনতি, প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ইত্যাদির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর গণমাধ্যম কর্মীদের বলেন, টাংগাইল উপজেলার ভাড়রা ইউনিয়নের ভুমুরিয়া গ্রামে ব্যাঙের ছাতার মত ইউক্যালিপটার গাছের সয়লাব হয়েছে।এখনি ইউক্যালিপটার গাছের চারা রোপণ বন্ধসহ নির্ভুল করতে হবে। তবেই প্রকৃতির সঠিক ভারসাম্য রক্ষা হবে।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!