• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চৌহালীতে গণঅধিকার পরিষদ নেতার নির্বাচনী প্রচারণা সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা এনসিপির প্রচেষ্টায় স্থায়ী হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চৌহালী বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে চৌহালীতে   কৃষক দলের বিক্ষোভ নাগরপুরে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপণ বন্ধের দাবিতে মানববন্ধন

মাটিকাটা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান,অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ১০ সন্ত্রাসী গ্রেফতার

Reporter Name / ১৩৯৩ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার : আজ রাত ২ টা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে পরিচালিত একটি বিশেষ অভিযানে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে ০৩ টি স্বয়ংক্রিয় পিস্তল, ১ টি রিভলবার ও ২৮ রাউন্ড গুলি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ অভিযানটি পরিচালনা করা হয়। আনুমানিক ভোর ৫ টার দিকে অভিযান চলাকালে গ্যাং সদস্যরা গ্রেফতার এড়ানো অসম্ভব বিবেচনা করে টহল দলের ওপর হামলার চেষ্টা করলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা দল সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে সন্ত্রাসীরা পলায়ন করতে ব্যর্থ হয় এবং সেনাবাহিনীর টহলের নিকট গ্রেফতার হয়। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম এর তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!