• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চৌহালীতে গণঅধিকার পরিষদ নেতার নির্বাচনী প্রচারণা সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা এনসিপির প্রচেষ্টায় স্থায়ী হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চৌহালী বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে চৌহালীতে   কৃষক দলের বিক্ষোভ নাগরপুরে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপণ বন্ধের দাবিতে মানববন্ধন

চৌহালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা 

Reporter Name / ২৪১ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে চৌহালী  উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সমন্বয় এবং গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) দুপুরে চৌহালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জুয়েল মিয়ার  সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প,প  কর্মকর্তা ডা, মো, মাসুদ রানা, মৎস্য অফিসার তানভীর হাসান মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী, প্রাণি সম্প্রসারণ কৃষিবিদ ডা: জান্নাতি, সমাজসেবা অফিসার মামুনুর রহমান,উপজেলা প্রকৌশলী ফজলুল রহমান তালুকদার,  আনসার ও ভিডিপির প্রশিক্ষক আবদুল মান্নান মৃধা ও জ্যেষ্ঠ সহকারী শফিকুল ইসলাম সহ  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগন,জামায়াত আমির মাও আব্দুর শালে আবুল বাশার, গণমাধ্যমসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জুলাই- আগস্টে আন্দোলনে আহতদের মাঝে উপজেলা প্রশাসন প্রত্যেককে ১০ হাজার করে টাকা করে সহায়তা প্রদান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের শ্রেষ্ঠ জয়িতাকেও সম্মননা করা হয়। পরে ৭কৃষকের মাঝে  ঘাষ ও খড় কাটা মেশিন বিতরণ এবং  বৃক্ষ রোপন করা হয়। মতবিনিময়ে উপজেলা পরিষদ এর নতুন জমিতে ভবন নির্মাণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!