• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার মোটরসাইকেল শোডাউন চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সিরাজগঞ্জের চৌহালীর খাষপুখুরিয়া ইউনিয়নে ১৬৭ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চৌহালীতে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

সাতক্ষীরায় বিজিবি অভিযানে মাদক সহ ১১লক্ষ টাকার মালামাল জব্দ

Reporter Name / ৬৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

গণশক্তিঃ।সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদকদ্রব্যসহ প্রায় এগার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে, জেলার পদ্মশাখরা, ভোমরা, কাকডাঙ্গা, তলুইগাছা, কালিয়ানী, মাদরা ও হিজলদি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

 

সাতক্ষীরা -৩৩ব্যাটালিয়ন বিজিবির

অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে

পদ্মশাখরা থেকে ৫ বোতল কাকডাংগা ৩২ বোতল ও কলারোয়ার সীমানন্ত ১৪ বোতল ভারতীয় মদ আটক করে বিজিবির একটি টিম । এছাড়া পৃথক অভিযানে পদ্মশাখরার দাসপাড়া থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ভোমরার লক্ষী দাড়ি থেকে ৮৭,০০০ টাকা মূল্যের কম্বল ও কাপড়, কলারোয়ার কালিয়ানী থেকে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,তলুইগাছা থেকে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় থ্রী-পিস এবং চান্দুরিয়া থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাংগার ভাদিয়ালী থেকে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কলারোয়া চান্দা এলাকা থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং কলারোয়ার গোপীনাথপুর থেকে ৮৪,০০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করা হয়।

 

তিনি আরো জানান উদ্ধারকৃত মালামালের মূল্য ১০,৭১,০০০/- (দশ লক্ষ একাত্তর হাজার) টাকার মত। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেওয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!