• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চৌহালীতে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

শেখ হাসিনার বিবৃতি নিয়ে সমালোচনা করে যা বললেন সোহেল তাজ

Reporter Name / ৪০৫ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

গণশক্তি ডেস্কঃ

রবিবার (৩ নভেম্বর) জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে বিনা বিচারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।

এ উপলক্ষে বিবৃতি দিয়েছেন ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত থেকে দেওয়া তার এ বিবৃতি আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে।

তবে জেল হত্যা দিবসে হাসিনার এ বিবৃতিকে ভণ্ডামি বলেছেন জেল হত্যাকাণ্ডের শিকার দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রোববার এক পোস্টে সোহেল তাজ বলেন, ‘এত বছর পর মুখ ফুটলো- আশ্চর্য হলাম- ভণ্ডামি কী আর কয় প্রকারের, তা ওনার চেয়ে ভালো আর কেউ শিখাতে পারবে না। ’

সোহেল তাজ বিভিন্ন সময় অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমদসহ অন্য জাতীয় নেতাদের ভূমিকাকে অস্বীকারের প্রবণতা ছিল আওয়ামী লীগের।

এমনকি রোববার তিন দফা দাবিতে পদযাত্রা শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের তিনি বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ হয়েছে। একক কারও নেতৃত্বে হয়নি। অথচ যে দল (আওয়ামী লীগ) মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই দল ক্ষমতায় থেকে ইতিহাস সঠিকভাবে তুলে ধরেনি। ’

সোহেল তাজ আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ একক নেতৃত্বে হয়নি। অনেকেই নেতৃত্ব দিয়েছেন। শেখ মুজিব জেলে থাকার পর জাতীয় চার নেতার অবদান ছিল গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!