• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চৌহালীতে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

ময়মনসিংহে ডিবির অভিযানে ৫ ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name / ৩৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহে ডিবির অভিযানে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি ফারুক হোসেন জানান, গত কিছুদিন ধরে নগরীতে ছিনতাইকারীদের উৎপাত বেড়ে যাওয়ায় নগরবাসীর শান্তি ও চলাচল নিরাপদ, নির্বিঘ্ন করতে পুলিশ সুপারের নির্দেশে কোতোয়ালি ও ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানে ডিবি পুলিশ সোমবার রাতে ৫ ছিনতাইকারীকে ২৮ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।

ওসি ফারুক হোসেন আরো বলেন, সোমবার রাতে এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কালিবাড়ী মহারাজা রোড থেকে এ সব মাদকাসক্ত ছিনতাইকারীদেরকে গ্রেফতার করে। ছিনতাইকারী শাহ আলম রুমান, মোঃ প্রান্ত সরকার (আল আমিন), মোবারক হোসেন অন্তর, মোঃ খোরশেদ আলম ও তারিকুল হাসান তারেক। গ্রেফতারকৃত মাদকাসক্ত ছিনতাইকারীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাইয়ের সাথে জড়িত। এদের প্রত্যেকের নামে ৪/৫টি করে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ দাবি করেছে।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!