• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আতাউর রহমান চৌহালীতে অগ্নিকাণ্ডে কৃষকের গরু বাছুর ঘর পুড়ে ছাই চৌহালীতে মুহূর্তেই তলিয়ে যাচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি সাভারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী ছাত্রদল নেতা পলাতক চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

বিএনপি আমাকে ব্যবহার করেছে

Reporter Name / ৪৫৬ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

ডেস্ক রিপোর্টঃ

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি সম্প্রতি ঠিকানায় খালেদ মুহিউদ্দিন টকশোতে অংশ নিয়ে বলেন,২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দিল না। পরে বিএনপি মনোনয়ন দিল। এখন মনে হয়, আওয়ামী লীগ বা বিএনপির মতো দল যদি কাওকে প্রত্যাখ্যান করে, তাহলে তার জন্য চরম অপমানজনক হয়ে দাঁড়ায়।

২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন না কেনাটা সহজভাবে নেয়নি আওয়ামী লীগ। আবার ২০১৮ সালে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে; এটা যে আমার উপকার করেছে তা বিশ্বাস করি না। শেখ হাসিনাকে অপমান করা বা তার দল থেকে একজনকে ফিরিয়ে নেওয়ার জন্য আমাকে মনোনয়ন দিয়েছে। আমাকে বিএনপি ব্যবহার করেছে। এখন পর্যন্ত বিএনপির সঙ্গে ওইভাবেই আছি। ২০০৯ সাল থেকে যেভাবে কথা বলে আসছি অদ্যাবধি সেভাবেই কথা বলছি।

ইউনূস সরকারের উদ্দেশে আওয়ামী লীগের সাবেক এই এমপি বলেন, এই সরকার প্রথম থেকে ভুল করে আসছে। তারা সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে একটা সমঝোতা করা দরকার ছিল সেটা এই সরকার করেনি। প্রথম দিন থেকেই আওয়ামী লীগকে রিফিউজ করেনি এই সরকার। এক সঙ্গে যদি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে ওই দিনই নিষিদ্ধ করে দিলে এতো আলোচনা সমালোচনা হতো না।

বিএনপি কি আপনাকে ত্যাগ করেছে, না বিএনপিকে আপনি ত্যাগ করেছেন- এমন প্রশ্নের জবাবে রনি বলেন, বিএনপি আমাকে ব্যবহার করেছে। যেহেতু আমার একটা পরিচিত ফেস ছিল। আমি কোনো সভা সমাবেশে যোগ দিতাম না। কারণ হচ্ছে, আমি সমাবেশে যোগ দিলে ছাত্রলীগ হামলা চালাতে পারে এবং সভাটি পণ্ড হয়ে যেতে পারে। এ বিষয়টি তারেক রহমানকেও অবগত করে রেখেছিলাম।

গোলাম মাওলা রনি আরও বলেছেন, ২০০১ সাল থেকে আওয়ামী লীগ করতাম। দলের সঙ্গে থাকতে থাকতে মনে হয়েছে, পার্টি করতে হলে পার্টির পক্ষে থাকতে হবে, দলীয় প্রধানকে তেল মারতে হবে, সব কথা বলা যাবে না। এক কথায় বর্তমান রাজনীতিতে এটা স্বাভাবিক বিষয়।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!