• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চৌহালীতে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

বরিশালে ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় ছাত্র দল নেতাকে গনধোলাই।

Reporter Name / ৩৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

যমুনা নিউজ ডেক্স-
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও ছাত্রদল নেতাকে গণধোলাই দিয়েছে জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
রাতে উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকা এই ঘটনা ঘটে। বরিশাল নগর পুলিশের বিমানবন্দর থানার ওসি জাকির হোসেন শিকদার ঘটনার সত্যতা স্বীকার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার এসআই রেদোয়ান ও বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাধবপাশা এলাকায় রাতে কয়েকজন যুবক তাস দিয়ে জুয়া খেলছিল। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে সেখানে হানা দেয় কয়েকজন ব্যক্তি। তারা ওই যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে যান। এলাকাবাসীর সন্দেহ হলে বিমানবন্দর থানার ওসিকে জানানো হয়। ওই থানার কেউ অভিযানে যায়নি- ওসি এ তথ্য নিশ্চিত করলে এলাকাবাসী দুজনকে আটক করেন। অপর দুজন পালিয়ে যান।
বিমানবন্দর থানার ওসি জাকির হোসেন শিকদার বলেন, রেদোয়ান ও রাসেলের বিরুদ্ধে প্রতারণা মামলা করেছেন ভুক্তভোগী সৌরভ। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ নির্দেশ দেন।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাযুন কবীর বলেন, তাদের কমিটিতে একজন সহসভাপতির নাম সাকিবুল হক রাসেল। মাধবপাশায় গ্রেপ্তার হয়েছেন রাসেল। দুজন একই ব্যক্তি বলে তারা জানতে পেরেছেন। চাঁদাবাজির অভিযোগ সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে
Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!