• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আতাউর রহমান চৌহালীতে অগ্নিকাণ্ডে কৃষকের গরু বাছুর ঘর পুড়ে ছাই চৌহালীতে মুহূর্তেই তলিয়ে যাচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি সাভারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী ছাত্রদল নেতা পলাতক চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

দায়িত্ব নিলেন ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল

Reporter Name / ৩২৩ Time View
Update : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

শনিবার (৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্বগ্রহণের সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ সামাদ, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন অনুষদের অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে ড. মাকসুদ কামালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পান সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। পরবর্তীতে চার বছরের জন্য উপাচার্য হিসেবে দায়িত্ব পান।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!