• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চৌহালীতে গণঅধিকার পরিষদ নেতার নির্বাচনী প্রচারণা সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা এনসিপির প্রচেষ্টায় স্থায়ী হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চৌহালী বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে চৌহালীতে   কৃষক দলের বিক্ষোভ নাগরপুরে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপণ বন্ধের দাবিতে মানববন্ধন

ডিবি কার্যালয়ে ভাত খেলেন শামীম ওসমান

Reporter Name / ৩২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে দুপুরে খাবার খেলেন বাংলাদেশের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান।

শামীম ওসমান আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টায় তিনি কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। পরে ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামীম ওসমান।

তিনি বলেন, হারুন ভাইয়ের নয়, উনার স্ত্রী আমার বোন, তার হোটেলে খেয়েছি।

শামীম ওসমান বলেন, হারুন সাহেবকে আমি ছোটবেলা থেকে তিনি। গতকাল একটা সংবাদ সম্মেলন করে বলেছি বাংলাদেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। সেই ঘটনাগুলো বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হবে। যেহেতু এ বিষয়গুলো আমার নলেজে আছে সেই বিষয়গুলো শেয়ার করা। আমি এমপি হিসেবে জানাতে আসে নি, সাধারণ মানুষ হিসেবে জানাতে এসেছি।

তিনি আরও বলেন, আমি সংসদ সদস্য দীর্ঘদিন ধরে করি এবং নানা খোঁজ খবর পাই। সেই খোঁজ গুলি দেখার দায়িত্ব তো আমার না, সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। আমি মনে করি সে একজন সক্ষম অফিসার। সে কারণে আমি তাকে জানিয়েছি।

আপনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল অপরিচিত নাম্বার থেকে এ বিষয়ে কিছু জানিয়েছেন কিনা এমন প্রশ্নে শামীম ওসমান বলেন, আমরা তো মরে গিয়েছি ২০০১ সালের ১৬ জুনে। যতো বড় বোম ব্লাস্ট হয়েছে আমার উপর হয়েছে। ২০০১ সালের থেকে যদি হয়ে থাকে তার মধ্যেই আছি। আপনারা দোয়া করলে বেঁচে থাকবো ইনশাআল্লাহ।

আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের জনপ্রিয় এ নেতা বলেন, খেলা হবে কিন্তু পরিচ্ছন্ন খেলা হবে। হয়তো ফাউল কম হবে।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!