• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চৌহালীতে গণঅধিকার পরিষদ নেতার নির্বাচনী প্রচারণা সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা এনসিপির প্রচেষ্টায় স্থায়ী হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চৌহালী বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে চৌহালীতে   কৃষক দলের বিক্ষোভ নাগরপুরে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপণ বন্ধের দাবিতে মানববন্ধন

ছাত্রদল-ছাত্রলীগের কর্মীরা মিলে কোপালেন স্বেচ্ছাসেবক দলের নেতাকে

Reporter Name / ২৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

ডেস্ক রিপোর্টঃ

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা  এলাকার ফার্মপাড়ায় থানা ছাত্রদলের এক নেতার বাড়িতে এই ঘটনা ঘটে।

আহত ওই নেতার নাম শাহজামাল। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার জয়নুদ্দিন মোল্লার ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক।

 

জানা গেছে, শনিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরই জের ধরে প্রতিপক্ষ ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে শাহজামালকে। এতে তার একটি হাতের তিনটি আঙুল কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে রাতেই চুয়াডাঙ্গা ত্যাগ করেছেন শাহজামাল।

আহত শাহজামাল বলেন, শনিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরই জের ধরে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীরা মিলে আমাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে আমার একটি হাতের তিনটি আঙুল কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেছি।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, একজনকে কুপিয়ে জখম করেছে বলে শুনেছি। তার হাতের তিনটি আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাকে থানায় এসে অভিযোগ বা মামলা করতে বলেছি।

 

 

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!