• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আতাউর রহমান চৌহালীতে অগ্নিকাণ্ডে কৃষকের গরু বাছুর ঘর পুড়ে ছাই

চৌহালী ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name / ১৫১০ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় চৌহালী ফাউন্ডেশন এর উদ্যোগে শনিবার (২২মার্চ) কোদালিয়া বাজার অস্থায়ী কার্যালয়ে এলাকার অসহায় ও বিভিন্ন হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার প্রায় ১০০ গরীব শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

চৌহালী ফাউন্ডেশন এর সভাপতি ও সাংবাদিক মো.মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং চৌহালী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক চৌহালী উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মো: আবু দাউদ রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, চৌহালী ফাউন্ডেশন এর সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সহ- সভাপতি মোঃ নজরুল ইসলাম মোকদম, যুগ্ম সম্পাদক মোঃ লুৎফর রহমান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আমির হোসেন, মোঃ রাসেল রানা সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলেই এই মহতি উদ্যোগকে স্বাগত জানান এবং এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলকে চৌহালী ফাউন্ডেশনের পাশে থাকার অনুরোধ করেন।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!