• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চৌহালীতে গণঅধিকার পরিষদ নেতার নির্বাচনী প্রচারণা সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা এনসিপির প্রচেষ্টায় স্থায়ী হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চৌহালী বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে চৌহালীতে   কৃষক দলের বিক্ষোভ নাগরপুরে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপণ বন্ধের দাবিতে মানববন্ধন

চৌহালীতে প্রথমবারের মত জামায়াতের কর্মী সম্মেলন

Reporter Name / ৩১৪ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

নিউজ রুমঃ

সিরাজগঞ্জের চৌহালীতে এই প্রথমবারের মত জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের মেজর (অবঃ) মনজুর কাদের কারিগরি কলেজ মাঠে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহিনুর আলম।
প্রধান বক্তা জেলা নায়েবে আমির ও সাবেক বেলকুচি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আলী আলম। চৌহালী উপজেলা জামায়াতের আমির মাও. আবু সাইদ মোঃ সালেহ সভাপতিত্ব করেন।
এসময় টাঙ্গাইল জেলা আমির আহসান হাবীব মাসুদ, বেলকুচি উপজেলা আমির ও সাবেক প্যাণেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন ও টাঙ্গাইল জেলা ইসলামি ছাত্র শিবিরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মতিউল্লাহ সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ – জামায়াত প্রতিষ্ঠার পর যমুনার ভাঙন কবলিত দুর্গম চৌহালী উপজেলায় এই প্রথমবারে মত প্রকাশ্যে কর্মী সম্মেলনে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জামাত নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, রাজশাহী বিভাগের মধ্যে সরকারি ভাবে দুর্ঘম ঘোষিত চৌহালী উপজেলা। দুর্গম চৌহালীতে ইতোপূর্বে যত জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন সবাই নিজেদের ভাগ্যের উন্নয়ন করলেও জনগনের কোন উন্নয়ন করেনি। নদী ভাঙন সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বঞ্চিত চৌহালীবাসিকে সিদ্ধান্ত নিয়ে আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তির পাশে থাকতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!