• রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চৌহালীতে গণঅধিকার পরিষদ নেতার নির্বাচনী প্রচারণা সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা এনসিপির প্রচেষ্টায় স্থায়ী হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চৌহালী বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে চৌহালীতে   কৃষক দলের বিক্ষোভ

চৌহালীতে পরীক্ষা কেন্দ্রে উত্তর বলে দেওয়ায় ১০ শিক্ষক গ্রেপ্তার

Reporter Name / ১৫৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার-

এস,এস,সি দাখিল পরীক্ষা কেন্দ্রে উত্তর বলে দেওয়ায় ১০ শিক্ষক গ্রেপ্তার হয়েছে।

শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরপত্র বলে দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার একটি মাদ্রাসা কেন্দ্রের দায়িত্বে থাকা ১০ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রে জানা যায়, শিক্ষক আকদাস হোসনে পরীক্ষার চলাকালীন সময়ে ক সেটের নৈভিত্তিক প্রশ্নের সমাধান করলে তার সেই উত্তর পত্র বিভিন্ন কক্ষে সরবরাহ করে বিভিন্ন শিক্ষক।

বুধবার (৭ মে) দুপুরে উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে আইসিটি পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার শিক্ষকরা হলেন—আকদাস হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), আব্দুল বাতেন (৪৫),মো. আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন রাত ৯টার দিকে বলেন, এমসিকিউ পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তর বলে দেন।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান জানতে পেরে ওই কেন্দ্র পরিদর্শনে যান। অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্বে থাকা ১০ শিক্ষককে আটকের নির্দেশ দেন তিনি। পরে তাদের আটক করে চৌহালী থানায় নিয়ে আসে।
এ ঘটনায় কেন্দ্র সচিব নুরুজ্জামান ওরফে বাদশা বাদী হয়ে রাতে মামলা করেছেন। গ্রেপ্তারকারীদের থানা হেফাজতে রাখা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!