• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চৌহালীতে গণঅধিকার পরিষদ নেতার নির্বাচনী প্রচারণা সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা এনসিপির প্রচেষ্টায় স্থায়ী হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চৌহালী বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে চৌহালীতে   কৃষক দলের বিক্ষোভ নাগরপুরে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপণ বন্ধের দাবিতে মানববন্ধন

চৌহালীতে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Reporter Name / ২২৪ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এস এস সি পরীক্ষার্থীদের বর্ণাঢ্য এক বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) জুয়েল মিয়া ৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির, চৌহালী থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, মাধ্যমিক শিক্ষা  একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ, খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ আলহাজ মাওঃ মোঃ আশরাফ উদ্দিন আহমেদ, অবসর প্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হজরত আলী মাস্টার, বিদ্যালয়ের সন্মানীত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ এবং বিদায়ী শিক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ৷ বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে এবং নারী শিক্ষার আলো ছরিয়ে দিতে পাঠদানগামী ও  সকল বিদায়ী  শিক্ষার্থীদের ভাল ফলাফল উপহার দিবে বিদ্যালয়কে এমন আহবান জানান প্রধান অতিথি। 

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো. ফারুক হোসেনের পরিচালনায় অধ্যক্ষ আলহাজ মাওঃ মো. আশরাফ আলীর মিলাদ ও দোয়া পরিচালনার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!