• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চৌহালীতে গণঅধিকার পরিষদ নেতার নির্বাচনী প্রচারণা সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা এনসিপির প্রচেষ্টায় স্থায়ী হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চৌহালী বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে চৌহালীতে   কৃষক দলের বিক্ষোভ নাগরপুরে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপণ বন্ধের দাবিতে মানববন্ধন

চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

Reporter Name / ৪০০ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দিবসটিতে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনটির সূচনা হয়।

পরে চৌহালী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এইচ.এম খোদাদাদ হোসেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও দিবসটিতে বিভিন্ন বিদ্যালয়, চোহালী সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ও বিজয় মেলার উদ্বোধন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, হাসপাতাল, সরকারি, বেসরকারি , এতিখনায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এইচ.এম খোদাদাদ হোসেন ।

এসময় সহকারি কমিশনার (ভূমি) মো: হাসিবুর রহমান , নবাগত থানা অফিসার ইনচার্জ ওসি মো: মতিউর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাহিদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহা আলম,পরিবার পরিকল্পনা অফিসার ডা: সায়মা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী, প্রাণিসম্প্রসারণ অফিসার ডা: জান্নাতি,পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, জনস্বাস্থ্য প্রকৌশল মো: রিয়াজ হোসেন, পরিসংখ্যানের চলতি দায়িত্ব অফিসার মো: সোহেল রানা, ইউআরসি ইন্সিট্রাক্টর চঞ্চল কুমার মিস্ত্রি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!