• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে অগ্নিকাণ্ডে কৃষকের গরু বাছুর ঘর পুড়ে ছাই চৌহালীতে মুহূর্তেই তলিয়ে যাচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি সাভারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী ছাত্রদল নেতা পলাতক চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চৌহালীতে গণঅধিকার পরিষদ নেতার নির্বাচনী প্রচারণা সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা

চৌহালীতে অগ্নিকাণ্ডে কৃষকের গরু বাছুর ঘর পুড়ে ছাই

Reporter Name / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সবুজ মিয়া,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ির একটি ঘর ও একটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেন।

বুধবার গভীর রাতে উপজেলার খাষকাউলিয়া মিয়া পাড়া গ্রামের কৃষক সোলেমান মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন টাইগার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিদ্যুতিক শর্টসার্কিট ও কয়েল থেকে প্রথমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়। এরপর আগুন ছড়িয়ে পড়লে দ্রুত সময়ের মধ্যে একটি ঘর ও একটি গরু পুড়ে যায়। এর মধ্যে ফায়ার সার্ভিস আসলেও রাস্তা যথেষ্ট প্রশস্ত না হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

কৃষক সোলেমান মিয়া জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

নাগরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, এ অগ্নিকাণ্ডের খবর শুনেই সেখানে আমাদের টিম রওনা করে। তবে সেখানে রাস্তাটি বেশ সরু। রাস্তার দুপাশে গাছের নিচু ডালপালা থাকায় আমরা ঘটনাস্থলে গাড়ি নিয়ে পৌঁছাতে পারিনি। পরে হেঁটে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণ করেছেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নূরুল আমিন ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১৬ হাজার টাকা,২ বান্ডিল ঢেউ টিন, শুকনো খাবার ও কম্বল সহায়তা প্রদান করেন । এছাড়া আজ সকালে শিক্ষক দম্পতির বাড়িতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে আর্থিক কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!