• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সিরাজগঞ্জের চৌহালীর খাষপুখুরিয়া ইউনিয়নে ১৬৭ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চৌহালীতে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার

চৌহালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত

Reporter Name / ১৫৬৪ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার-

ভাঙ্গন কবলিত সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে, শনিবার ১০ মে,সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান বাস্তবায়নে ছিলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং সহযোগিতায় ছিলো উপজেলা প্রশাসন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান।

তাছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুর মোহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চৌহালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজ হোসেন, সহকারী শিক্ষা অফিসার শাহজাহান মিয়া, জাহাঙ্গীর আলম। শিক্ষক মশিউর রহমান, মোকাদ্দেছ আলী, ফিরোজ শাহ প্রমুখ।

পরিশেষে কমল মতি ছাত্র ছাত্রীদের শুদ্ধ লেখনী, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও সাংস্কৃতিক বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোস্তাফিজুর রহমান। এদিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান অব্যাহত রাখতে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!