• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আতাউর রহমান চৌহালীতে অগ্নিকাণ্ডে কৃষকের গরু বাছুর ঘর পুড়ে ছাই চৌহালীতে মুহূর্তেই তলিয়ে যাচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি সাভারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী ছাত্রদল নেতা পলাতক চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

১৩নং ভবানীপুর ইউনিয়ন পরিষদে উদযাপিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস

Reporter Name / ৩৮৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: আজ মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) ১৩নং ভবানীপুর ইউনিয়ন পরিষদে উদযাপিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস। অনুষ্ঠান উদ্ভোদন করে ১৩নং ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জবান আলী সরকার। সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার- এই স্লোগান নিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

১৩নং ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জবান আলী সরকার বলেন এ দিবসের মাধ্যমে মাটি ও মানুষের আরো কাছাকাছি যাওয়া এবং জনগণকে সেবা প্রদানের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তাদের দাবি-সমস্যার কথা শুনতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত- সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হব, ইনশাল্লাহ।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!