• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চৌহালীতে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

সাবেক কৃষিমন্ত্রীর বাসায় কয়েক কোটি টাকা, ৮৫ ভরি স্বর্ণ উদ্ধার

Reporter Name / ৩৫৫ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণসহ বিদেশি মুদ্রাসহ সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।  ঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উত্তরা ১০ নং সেক্টরের ২নং রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ ৩ কোটি ১০ লক্ষ ২৭ হাজার টাকা। ১,৯৫৩ ইউএস ডলার। ১,১২০ কানাডিয়ান ডলার। ১,১০০ ইউরো। ৩,১১৭ কাতার রিয়াল। ৫,৩০০ থাইবাথ। ৫০০ মেক্সিকান ডলার। ৫০ হংকং ডলার; ৩০০০ রুপি।

এছাড়াও কৃষিমন্ত্রীর বাসায় এবং ৯৯০.৫০ গ্রাম (৮৫ ভরি প্রায়) ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘গ্রেপ্তারকৃত আব্দুস শহীদের বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে এবং অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার রাখার অপরাধে মানিলন্ডারিং আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।’

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় রুজুকৃত উত্তরা-পশ্চিম থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলাটি ছাড়াও তার বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় আরো দুটি হত্যা মামলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!