• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে মুহূর্তেই তলিয়ে যাচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি সাভারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী ছাত্রদল নেতা পলাতক চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চৌহালীতে গণঅধিকার পরিষদ নেতার নির্বাচনী প্রচারণা সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা এনসিপির প্রচেষ্টায় স্থায়ী হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস

ফের দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

Reporter Name / ২০২৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: টানা কয়েকদিনের হাড় কাঁপানো শীতের পর সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীসহ দেশের বেশ কিছু জায়গায় সূর্যের দেখা মিলেছিল। কুয়াশা ও মেঘাচ্ছন্ন কম থাকায় শীতের তীব্রতাও ছিল কম। কিন্তু রাত থেকে ফের শীত বাড়ার পাশাপাশি কুয়াশার ঘনত্বও ছিল দেখার মতো। এরমধ্যে আজ (মঙ্গলবার) থেকে টানা দুই দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে ফের শীতের তীব্রতা যে বাড়ছে তা নিঃসন্দেহে বলা যায়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) খুলনা বিভাগে ১০ জেলার কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ৪০ জেলায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থায় ফের শীতের তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে বাতাসে শুষ্কভাব থাকবে। শুষ্কভাব কেটে গেলে ফের শীত পড়তে শুরু করবে। বিশেষ করে ২০ জানুয়ারির পর থেকে তাপমাত্রা আবারও কমার সম্ভাবনা রয়েছে।

আরেক আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, তাপমাত্রা কিছুটা বাড়লেও তাতে শীতের অনুভূতি তেমন একটা কমবে না। বুধবার থেকে দেশের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর ফের বাড়বে শীত।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, বৃষ্টির পর কুয়াশারভাব কমবে। তাপমাত্রাও কমে শীত কিছুটা বাড়বে। ঢাকায় এখন শৈত্যপ্রবাহ না থাকলেও বৃষ্টির পর শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!