• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার মোটরসাইকেল শোডাউন চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সিরাজগঞ্জের চৌহালীর খাষপুখুরিয়া ইউনিয়নে ১৬৭ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চৌহালীতে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ইসি আনিছুর

Reporter Name / ৪২২ Time View
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন:  আর চার মাস পর জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তবে ভোটের দিন এখনো সুনির্দিষ্ট হয়নি বলে জানিয়েছেন তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে শনিবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আনিছুর বলেন, ‘বলা যায়, ২০২৪ সালের গোড়ার দিকে, জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আমরা এখনো ভোটগ্রহণের কোনো তারিখ ঠিক করিনি।’

এর আগের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর।

প্রশিক্ষকদের প্রশিক্ষক (টিওটি) কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আর এই প্রশিক্ষণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেল বলেও মন্তব্য করেন আনিছুর।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!