• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার মোটরসাইকেল শোডাউন চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সিরাজগঞ্জের চৌহালীর খাষপুখুরিয়া ইউনিয়নে ১৬৭ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চৌহালীতে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের ৪ জনের মৃত্যু

Reporter Name / ৫২৩ Time View
Update : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা পূর্বপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহতরা হলেন, জামাল উদ্দিন (৩২), তার মা আনোয়ারা বেগম (৬৫), শিশু কন্যা আনিকা আক্তার (৪) ও মোছা.ফাইজা (৬)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জামাল উদ্দিন অসহায় দরিদ্র পরিবারের সন্তান। অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিজের বসত ঘরেই অটোরিক্সাকে চার্জ দিতেন তিনি। শনিবার বিকাল ৩ টার দিকে জামাল উদ্দিন ঘর থেকে অটোরিক্সা বের করতে যান। অসাবধানতায় অটোরিক্সাটি বিদ্যুতায়িত হয়ে জামাল উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিলে তার মেয়ে আনিকা ও ফাইজা দৌঁড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হন। এসময় জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম দৌঁড়ে গিয়ে ছেলে ও নাতিদের ধরলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলে মারা যান।

এদিকে, এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। এ সম্পর্কে চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া মুঠোফোনে ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিক্সা চার্জ দেওয়া ছিল সেটি বিদ্যুতায়িত হয়ে যায়। অটো বের করতে গেলে এমন দুর্ঘটনা ঘটে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের ৪ জনের মৃত্যুর খবর শুনেই আমরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি খুবই মর্মান্তিক।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!