• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আতাউর রহমান চৌহালীতে অগ্নিকাণ্ডে কৃষকের গরু বাছুর ঘর পুড়ে ছাই চৌহালীতে মুহূর্তেই তলিয়ে যাচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি সাভারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী ছাত্রদল নেতা পলাতক চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ

চৌহালীতে দাখিল পরীক্ষায় নকল করায় বহিষ্কার-১

Reporter Name / ১৫২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় চলমান দাখিল পরীক্ষায় নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) খাষকাউলিয়া ছিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আকাইদ ও ফিকাহ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সময় তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থী পশ্চিম কোদালিয়া দাখিল মাদ্রাসার ছাত্র বলে নিশ্চিত করেছে পরীক্ষা কেন্দ্র সূত্র।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান বলেন, “পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি রয়েছে আশেপাশে কোন প্রকার লোকসমাগম নেই পরীক্ষা চলাকালীন সময়ে। এবং বাকি পরীক্ষায় এমন পরিবেশ অব্যাহত থাকবে বলে জানান। এদিকে বহিষ্কারের বিষয় নিশ্চিত করেছেন উপজেলা পরিসংখ্যান অফিসের (ভার:) অফিসার ও কেন্দ্রের ট্যাগ অফিসার মো: সোহেল রানা ও কেন্দ্র সচিব মাও নুরুজ্জামান বাদশা।

উল্লেখ্য, চলতি বছরের দাখিল পরীক্ষায় আজকের বিষয় ছিল আকাইদ ও ফিকাহ এবং প্রশ্নফাঁস বা ভবিষ্যতেও যারা অসুদপায়ের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে উপজেলা প্রশাসন।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!