• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার মোটরসাইকেল শোডাউন চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সিরাজগঞ্জের চৌহালীর খাষপুখুরিয়া ইউনিয়নে ১৬৭ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চৌহালীতে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

চৌহালীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

Reporter Name / ১৬০১ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের চৌহালীতে ২০২৪-২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নের নিষিদ্ধ সময়ে ইলিশ ও জাটকা আহরণ থেকে বিরত থাকা ৩২জন জেলের মাঝে ভ্যাক্সিনেশন করে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়।

শনিবার (১৭ মে) দুপুরে উপজেলা কাঠাল বাগান চত্তরে মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফির পরিচালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জান্নাতি খাতুন, বিআরডিবি কর্মকর্তা মো. সেলিম রেজা, সমাজসেবা কর্মকর্তা মো. মামুনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন- নদীর মাছ আমাদের জাতীয় সম্পদ। তাই মাছ রক্ষা করাও আমাদের দায়িত্ব। যেসকল নিবন্ধিত জেলে নিষিদ্ধ সময়ে ইলিশ ও জাটকা আহরণ থেকে বিরত ছিলেন এবং সকল নিয়মের মধ্যে পরেন তাদের মধ্য থেকে ৩২ জনকে সরকারের পক্ষ থেকে বকনা বাছুর দেয়া হচ্ছে। আগামীতেও যারা নিয়ম মেনে মাছ আহরণ করবেন পরবর্তীতে তাদের মাঝেও বিতরণ করা হবে। এছাড়াও চৌহালীর সব জেলেকে সরকারি নির্দেশনা মেনে মাছ শিকারের পরামর্শ দেন তিনি।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!