• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আতাউর রহমান চৌহালীতে অগ্নিকাণ্ডে কৃষকের গরু বাছুর ঘর পুড়ে ছাই চৌহালীতে মুহূর্তেই তলিয়ে যাচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি সাভারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী ছাত্রদল নেতা পলাতক চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ

ওবামা-হিলারিদের চিঠি প্রত্যাহারে পাল্টা চিঠি

Reporter Name / ৩৯৪ Time View
Update : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক সেক্রেটারি অব স্টেট হিলারি ক্লিনটনসহ ১৮৩ জন নোবেল বিজয়ী এবং রাজনৈতিক নেতার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো খোলা চিঠি প্রত্যাহারের দাবিতে পাল্টা চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের চার জন আইনজীবী।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ই-মেইলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব, ব্যারিস্টার প্রশান্ত ভুষণ বড়ুয়া, ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এবং মোহাম্মদ ইমরুল কায়েস খান এ চিঠি পাঠান। চিঠিতে ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে চলমান মামলা স্থগিত করতে বারাক ওবামা, হিলারি ক্লিনটনসহ নোবেল জয়ী ব্যক্তিদের বিবৃতি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বিচার ব্যবস্থার প্রতি অযাচিত হস্তক্ষেপ বলে জানানো হয়।

চার আইনজীবীর চিঠিতে বলা হয়, ‘একটি দেশের অভ্যন্তরীণ আদালতে চলমান বিচার বাধাগ্রস্ত করা আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের প্রচলিত আইন তথা সংবিধানের পরিপন্থি এবং আদালত অবমাননার শামিল। চলমান মামলার ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে এ ধরনের একপাক্ষিক বিবৃতি প্রদান অন্য বিচার প্রার্থীর জন্য বৈষম্যমূলক হয়রানি।

তাদের মতো বিজ্ঞজনদের কাছ থেকে একটি দেশের অভ্যন্তরীণ মামলা স্থগিতের জন্য— এই ধরনের একপাক্ষিক অপ্রত্যাশিত বিবৃতি অনাকাঙ্ক্ষিত। একইসঙ্গে তা সারা বিশ্বের আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে, যা কোনোভাবেই কাম্য নয়। এছাড়া শ্রমজীবী মানুষের আইনসঙ্গত অধিকার আদায়ের ক্ষেত্রে তাদের বিবৃতি বাধা হয়ে দাঁড়াবে এবং তাদের এই বিবৃতিটি একটি নেতিবাচক উদাহরণ হিসেবে ব্যবহৃত হবে।

এসব কারণে আইনজীবীদের পাঠানো চিঠিতে অবিলম্বে বিশ্বনেতাদের বিবৃতিটি প্রত্যাহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের আদালতে চলমান কার্যক্রম নিয়ে এই ধরনের বিবৃতি প্রদান না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, চিঠির একটি কপি জাতিসংঘের মহাসচিব এবং নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকেও পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!