• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের গণসংযোগ চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আতাউর রহমান চৌহালীতে অগ্নিকাণ্ডে কৃষকের গরু বাছুর ঘর পুড়ে ছাই

ঈদ উপলক্ষে যমুনা নদীর খেঁয়া ঘাট পরিদর্শন

Reporter Name / ২০৬৮ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার-

ঈদুল আজহা উপলক্ষে ঘরফেরা মানুষের নির্বিঘ্নে নদী পারাপারের জন্য চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ মেজিস্টিট মোঃ মোস্তাফিজুর রহমান ও চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বারিক যৌথভাবে নদীর ঘাট পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন যাত্রীদের নিরাপদ ভাবে যাতায়াতের জন্য এবং ঘাটে নিরাপদে অপেক্ষা করার জন্য নদীর ঘাটে, ঘাট ইজারাদারের মাধ্যমে তাবু টানানোর ব্যবস্থা করা এবং অপেক্ষমাণ যাত্রীদের ব্যবহারের জন্য নদীর ঘাটের পাশে নির্মিত টয়লেটটি ব্যবহার উপযোগী করার নির্দেশনা প্রদান করা হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও বিকেল ৫টার পরে নৌকা চলাচল করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে মর্মে ঘাট ইজারাদারকে সাবধান করেন। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বারিক বলেন ঈদ উপলক্ষে এখানে সব সময় আমার পুলিশ নিয়োজিত থাকবে এবং কোন প্রকার অসুবিধা হলে ব্যবস্থা নেওয়া হবে।
আর উপস্থিত ছিলেন চৌহালী থানার এস আই মোঃ মাহবুব, মাফিজুল সহ প্রমুখ।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!