• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন জিপিএ -৫ পেয়ে সকলের দোয়া প্রার্থী সিয়াম শিকদার চৌহালীতে নদী ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসত বাড়ী বিলীন চৌহালীর বাঘুটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আতাউর রহমান চৌহালীতে অগ্নিকাণ্ডে কৃষকের গরু বাছুর ঘর পুড়ে ছাই চৌহালীতে মুহূর্তেই তলিয়ে যাচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি সাভারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী ছাত্রদল নেতা পলাতক চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ

ইলেকট্রনিক শর্ট দিয়ে মাছ শিকার চৌহালীতে ৬ জেলেকে অর্থদন্ড

Reporter Name / ১২১৯ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর বিভিন্ন মহনায় অভিযান চালিয়ে ১৫টি চায়না,২০ হাজার মশারী জাল, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৬ জেলেকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ব্যাপি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অবৈধ ভাবে মৎস্য আহরণের (কারেন্ট শক) বিরুদ্ধে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তর, চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে চৌহালীর যমুনা নদীর বিভিন্ন অংশে রাত ১০ টায় শুরু করে ভোর ৪ টা পর্যন্ত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান।

অভিযান পরিচালনা কালে আইন দ্বারা নিষিদ্ধ ১৫ সেট চায়না দুয়ারী জাল, ২০ হাজার মিটার অবৈধ এবং অননুমোদিত মশারী জাল এবং ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় পরবর্তীতে বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত ৫ কেজি মাছ স্থানীয় মাদ্রায় বিতরণ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযানকালীন আটককৃত ৬ জন ব্যক্তিকে ১২ হাজার টাকা আর্থিক দন্ড প্রদান করা হয়। দন্ড প্রাপ্ত জেলেরা হলো মোঃ উজ্জল- জোতপাড়া, বাবু মিয়া – খাষকাউলিয়া, নুর ইসলাম- শাহজানী,মালেক- শাহজানী,রউফ – শাহজানী,নাগরপুর। রিপোন মিয়া- খাষকাউলিয়া।
কারেন্ট শক দিয়ে যারা মাছ ধরেন তারা দেশের শত্রু, মৎস্য সম্পদ সুরক্ষায় তাদের বিরুদ্ধে সকলের সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার তানভীর হাসান মজুমদার,
উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম, ক্ষেত্র সহকারী (ইলিশ) সাইফুল ইসলাম, চৌহালী নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ, আনসার বিডিপি।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!