• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী ছাত্রদল নেতা পলাতক চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চৌহালীতে গণঅধিকার পরিষদ নেতার নির্বাচনী প্রচারণা সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা এনসিপির প্রচেষ্টায় স্থায়ী হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চৌহালী বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত

চৌহালীতে  জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Reporter Name / ৩৫০ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্যকে নিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয়  দুর্যোগ  প্রস্ততি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলায় অতিরিক্ত কৃষি অফিসার মো. সাব্বির আহমেদ সিফাত ৷ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ হেকমত আলীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মোস্তফা কবির, মৎস্য অফিসার তানভির হাসান মজুমদার, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল রিয়াজ উদ্দিন, মেডিকেল অফিসার ডা, মাহফুজ, ইনস্ট্রাকটার অফিসার চঞ্চল কুমার সূত্রধর, আনসার ভিডিপি অফিসার আঃ মান্নান, তথ্য সেবা অফিসার তামান্না হক, পরিসংখ্যান অফিসার সোহেল রানা, খাষপুকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলী, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু বক্তব্য দেন।

সভায় দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন থাকা এবং অগ্নিকাণ্ড, ভূমিকম্প,বজ্রপাতসহ যে কোনো বিপদে আতঙ্কিত না হয়ে মোকাবেলা করার কৌশল শিখে রাখা এবং যে কোনো দুর্যোগে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!