
সবুজ মিয়া, চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
২০২৬ সালের এস,এসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীনে সাভার সেনা পাবলিক এন্ড স্কুল থেকে এস,এস,সি পরীক্ষা দিয়ে জিপিএ - ৫ পেয়েছে চৌহালীর শিকদার পরিবারের কৃতি সন্তান মোঃ সিয়াম শিকদার।
সিয়াম শিকদার মরহুম হাজী হারুন অর রশীদ( নীল বাবু) শিকদার এর নাতি ও সোহেল শিকদারের ছোট ছেলে এবং খাষকাউলিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আশিকুর রহমান শিকদারের ছোট ভাই।
জিপিএ - ৫ পাওয়ায় আল্লাহর কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করে সিয়াম শিকদার বলেন আমি যাতে আমার বাবা, মায়ের মনের আশা পূরণ করতে পারি এজন্য এলাকাবাসী সহ সকলের কাছে দোয়া চাই, যাতে করে আমি সব সময় দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪