
নিউজ ডেক্সঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ নেতা ও সাংবাদিক আল ইমরান মনু।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সমর্থনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফটোকার্ড ও শুভকামনামূলক পোস্ট শেয়ার করছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা দেখা যাচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, আল ইমরান মনু একজন সেবামুখী মানুষ। ব্যক্তিগত উদ্যোগে তিনি বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছেন। এছাড়া ভাঙাচোরা রাস্তা মেরামত ও বর্ষা মৌসুমে চলাচলের সুবিধার্থে বিভিন্ন স্থানে অস্থায়ী সাঁকো নির্মাণেও ভুমিকা রাখেন।
প্রার্থিতা প্রসঙ্গে আল ইমরান মনু বলেন, "ইউনিয়নের জনগণ চাইলে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেব। আমাদের বাঘুটিয়া ইউনিয়ন যমুনা নদীর তীব্র ভাঙনে দীর্ঘদিন ধরে বিধ্বস্ত। তাই অবশিষ্ট এলাকাগুলোর রাস্তা-ঘাটসহ মৌলিক অবকাঠামোর উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। এতে সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।"
তিনি আরও বলেন, "যমুনা নদী ও স্থানীয় জলাশয়কে কাজে লাগিয়ে মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষিত বেকারদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে ফ্রিল্যান্সিংসহ তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরি করার চেষ্টা থাকবে।"
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪