• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চৌহালীতে গণঅধিকার পরিষদ নেতার নির্বাচনী প্রচারণা সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা এনসিপির প্রচেষ্টায় স্থায়ী হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চৌহালী বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে চৌহালীতে   কৃষক দলের বিক্ষোভ নাগরপুরে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপণ বন্ধের দাবিতে মানববন্ধন ঈদ উপলক্ষে যমুনা নদীর খেঁয়া ঘাট পরিদর্শন

শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক “জনাব তপন কুমার সাহা” অবসর জনিত বিদায় অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান

Reporter Name / ৪২৫ Time View
Update : বুধবার, ১ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক “জনাব তপন কুমার সাহ” কে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে শাহাবুদ্দিন ডিগ্রি কলেজে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও তারুণ্য দীপ্ত বাংলাদেশ-এর উপদেষ্টা জনাব তপন কুমার সাহা’র শেষ কর্মদিবস ও অবসর জনিত বিদায় উপলক্ষে তারুণ্য দীপ্ত বাংলাদেশের পক্ষ থেকে তপন কুমার সাহাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই সময় সংগঠনটির উপদেষ্টা ও কলেজের সহকারী অধ্যাপক সাদেকুর রহমান সাদেক এবং সংগঠনের সদস্য তানভীর আকন্দ উপস্থিত ছিলেন।

বিদায়ী শিক্ষক অত্র প্রতিষ্ঠানে দীর্ঘ দিন যাবত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সুন্দর ব্যবহার ও পাঠদানসহ কলেজের উন্নয়নে অন্তরিকতার সহিত দায়িত্ব পালন করেছেন। তপন কুমার সাহা এর বিদায় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবাসীর মধ্যে আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।

তারুণ্য দীপ্ত বাংলাদেশ এর সদস্য তানভীর আকন্দ বলেন, বিধি মোতাবেক আপনি কলেজ থেকে অবসর নিলেও আমরা আপনাকে মন থেকে বিদায় দেয়নি। আপনি আছেন সকল শিক্ষার্থী ও শিক্ষকের হৃদয়ে। অবসর কালীন জীবনে যখন সময় পাবেন কলেজে আসবেন, কলেজের খোজ খবর রাখবেন এবং লেখাপড়ার মান উন্নয়নে পরামর্শ দিবেন।

পরবর্তীতে স্যারের দীর্ঘায়ু জীবন কামনা করে ও সম্মাননা স্মারক প্রদানঅ করে নুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!